ঢাকা, শুক্রবার, ৮ মে, ২০২৬

হাসপাতালে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি

ads

হঠাৎ অসুস্থ হয়ে পরায় কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। শনিবার (২ জানুয়ারি) সকালে বেহালার বাসায় জিম করার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে পড়ে যান। হঠাৎ সবকিছু তার ব্যাকআউট হয়ে যায়।


উডল্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে তাকে নেওয়া হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। স্বস্তির বিষয় হলো চিকিৎকসরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।কলকাতার পত্রপত্রিকাগুলো জানাচ্ছে, সৌরভ গাঙ্গুলি শুক্রবার, পহেলা জানুয়ারির রাতেই কিছুটা অসুস্থতা অনুভব করছিলেন। পরদিন সকালে জিম করার সময় তিনি মাথা ঘুরে পড়ে যান।

ads
ads
ads

Our Facebook Page